বিনোদন

৭৫ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান


বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ০৬:৪৮ পিএম

৭৫ বছরে প্রথমবার মিস ওয়ার্ল্ডে অংশ নিচ্ছে পাকিস্তান
ছবি: সংগৃহীত

৭৩ বছরের ইতিহাসে প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে পাকিস্তান। ‘মিস ওয়ার্ল্ড পাকিস্তান ২০২৬’ হিসেবে নির্বাচিত হয়েছেন ২৪ বছর বয়সী আনিকা মেরাজ। তার এই অর্জনের মধ্য দিয়েই আন্তর্জাতিক এই মর্যাদাপূর্ণ আসরে দেশের প্রতিনিধিত্বের নতুন দুয়ার খুলল।

আগামী ৯ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর ভিয়েতনামে অনুষ্ঠিতব্য ‘মিস ওয়ার্ল্ড ফেস্টিভ্যাল’-এর ৭৫তম আসরে অংশ নেবেন আনিকা। এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

শুধু সৌন্দর্য নয়, শিক্ষাগত যোগ্যতাতেও এগিয়ে আনিকা মেরাজ। তিনি ব্যবসায় প্রশাসন ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে অডিটিং ও হিসাববিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়ন করছেন।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আনিকা জানান, তিনি রাষ্ট্রীয় স্বীকৃত পাবলিক অ্যাকাউন্ট্যান্ট হওয়ার পাশাপাশি সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে চান। বিশেষ করে শিশুদের অধিকার রক্ষা ও নারী শিক্ষার উন্নয়নে কাজ করে দেশের আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়ে তুলতে চান তিনি।