স্বাস্থ্য

হার্ট অ্যাটাকের আগে শরীরের দেওয়া ৫টি সিগন্যাল, অবহেলায় বাড়বে বিপদ!


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১২ পিএম

হার্ট অ্যাটাকের আগে শরীরের দেওয়া ৫টি সিগন্যাল, অবহেলায় বাড়বে বিপদ!
ছবি: সংগৃহীত

হৃদরোগ বিশ্বজুড়ে মৃত্যুর অন্যতম প্রধান কারণ। বিশেষজ্ঞরা বলছেন, হার্ট অ্যাটাক হঠাৎ ঘটে না; শরীর আগে থেকেই কিছু সতর্ক সংকেত দেয়। কিন্তু অনেকেই সেগুলোকে অবহেলা করেন, যা মারাত্মক ঝুঁকির কারণ হতে পারে।

hhhhhhh.jpg
ছবি: সংগৃহীত

কার্ডিওলজিস্টদের মতে, হার্ট অ্যাটাকের কয়েকটি সাধারণ লক্ষণ হলো-

বুকে চাপ বা ব্যথা: মাঝখানে বা বাম দিকে তীব্র চাপ, ভারীভাব বা জ্বালাপোড়ার অনুভূতি হতে পারে।

শ্বাসকষ্ট: হঠাৎ করে স্বাভাবিকভাবে শ্বাস নিতে না পারা, হাঁটাহাঁটি বা বিশ্রামের সময়ও শ্বাসকষ্ট দেখা দেওয়া।

ঘাড়, কাঁধ বা বাহুতে ব্যথা: বিশেষ করে বাম হাত ও কাঁধে ব্যথা ছড়িয়ে পড়া হার্ট অ্যাটাকের বড় লক্ষণ।

অতিরিক্ত ঘাম: অকারণে ঠান্ডা ঘাম ঝরা বা হঠাৎ ঘেমে যাওয়া।

বমি বমি ভাব ও মাথা ঘোরা: অনেক সময় হার্ট অ্যাটাকের আগে বমি বমি ভাব বা মাথা হালকা হয়ে আসতে পারে।

hhhhh2.jpg
ছবি: সংগৃহীত

বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, এসব উপসর্গ দেখা দিলে তা অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে। সময়মতো ব্যবস্থা নিলে প্রাণ বাঁচানোর সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়।