সারাবিশ্ব

আবারো জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৮ এএম

আবারো জাপানে ৬.৭ মাত্রার ভূমিকম্পে সুনামি সতর্কতা
ছবি: সংগৃহীত

জাপানের উত্তর-পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া সংস্থা জানায়, শুক্রবার স্থানীয় সময় সকাল ১১টা ৪৪ মিনিটে অনুভূত এই ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৭। ভূমিকম্পের পরপরই সুনামির সতর্কতা জারি করা হয় বলে জানিয়েছে আল জাজিরা।

এর মাত্র কয়েকদিন আগে একই অঞ্চলে ৭.৫ মাত্রার আরও একটি শক্তিশালী ভূমিকম্প হয়েছিল, যাতে কমপক্ষে ৩০ জন আহত হন। সেই ভূমিকম্পে হনশু দ্বীপের আওমোরি এলাকায় ২ হাজারের বেশি বাড়িতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সর্বশেষ ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আওমোরি উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে সাগরের তলদেশে, প্রায় ৫০ কিলোমিটার গভীরে।

সমুদ্রের নিচে গভীরে উৎপত্তিস্থল হওয়ায় ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করে জাপান আবহাওয়া দপ্তর। তবে পরিস্থিতি বিশ্লেষণের পর পরে সেই সতর্কতা প্রত্যাহার করা হয়।