সারাবিশ্ব

ইসরায়েলের ব্যস্ত সড়কে ধসে পড়ল ভবন


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪১ পিএম

ইসরায়েলের ব্যস্ত সড়কে ধসে পড়ল ভবন
ইসরায়েলের ব্যস্ত সড়কে ধসে পড়ল ভবন। ছবি: সংগৃহীত

ইসরায়েলের তেল আবিব শহরের কেন্দ্রস্থলে একটি ভবনের বারান্দা হঠাৎ ধসে পড়ে নিচে থাকা একটি জনপ্রিয় রেস্তোরাঁর সামনের অংশে। তবে সাপ্তাহিক ছুটির কারণে রেস্তোরাঁটি বন্ধ থাকায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

শনিবার (২৭ সেপ্টেম্বর) শহরের অন্যতম ব্যস্ত ডিজেনগফ স্ট্রিটে এ ঘটনা ঘটে।

ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, একটি আবাসিক ভবনের উপরের দিকের বারান্দা ভেঙে নিচে পড়ে যায়, যার ফলে নিচতলার বিখ্যাত ‘ইয়াশকা’ শাওয়ারমা রেস্তোরাঁর সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

স্থানীয় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ভবনের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয় এবং রাস্তার পথচারীদের ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানায়। পুরো এলাকা ঘিরে রাখা হয় নিরাপত্তার স্বার্থে।

পুলিশ জানিয়েছে, রেস্তোরাঁটি সেদিন ছুটির কারণে বন্ধ ছিল, তাই ভবনের ধসের সময় সেখানে কেউ ছিলেন না। ফলে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।