সারাবিশ্ব

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০২:২৯ পিএম

বাংলাদেশসহ ৪০ দেশ থেকে পোলট্রি ও ডিম আমদানি নিষিদ্ধ করল সৌদি
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশসহ বিশ্বের ৪০টি দেশ থেকে পোলট্রি মুরগি ও ডিম আমদানি নিষিদ্ধ করেছে সৌদি আরব। পাশাপাশি আরও ১৬টি দেশের নির্দিষ্ট কিছু অঞ্চল থেকে ডিম আমদানিতে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। দেশটির খাদ্য ও ওষুধ কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আরোপ করেছে।  

সৌদি কর্তৃপক্ষ বলছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও স্থানীয় বাজারে খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও বার্ডফ্লু রোধে এই ব্যবস্থা নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এই তালিকা বৈশ্বিক স্বাস্থ্য পরিস্থিতি ও মহামারি সংক্রান্ত তথ্যের ভিত্তিতে পর্যালোচনা করা হবে।

তালিকায় আরও রয়েছে ভারত, আফগানিস্তান, আজারবাইজান, জার্মানি, ইন্দোনেশিয়া। এছাড়াও অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইতালিসহ ১৬টি দেশের নির্দিষ্ট শহরের ক্ষেত্রে আংশিক নিষেধাজ্ঞা আরোপ করা আছে।

তবে সংস্থাটি স্পষ্ট করেছে, নির্ধারিত স্বাস্থ্য ও নিরাপত্তা মানদণ্ড পূরণ করলে তাপ-প্রক্রিয়াজাত পোলট্রি মাংস ও সংশ্লিষ্ট পণ্যের ক্ষেত্রে এই সাময়িক নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।