সারাবিশ্ব

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৮:২০ পিএম

শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে ঘিরে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে দেশটির রাজনৈতিক অঙ্গনে। বিজেপি নেতা সুব্রহ্মণ্যম স্বামী একাধিক নারী এমপিকে শারীরিক সম্পর্কের বিনিময়ে মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ তুলেছেন-তবে এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।

সম্প্রতি এক আলোচনায় তিনি দাবি করেন, দেশের কিছু এমপির মন্ত্রী হওয়ার পেছনে ‘বিশেষ সম্পর্ক’ কাজ করেছে। যদিও তিনি সুনির্দিষ্টভাবে কোনো প্রমাণ বা তথ্য তুলে ধরেননি। তার এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এই বক্তব্যকে সমর্থন করে বিতর্ক আরও বাড়িয়েছেন লেখিকা মধুপূর্ণিমা কিশওয়ার। একাধিক পোস্ট ও বক্তব্যে তিনি একই ধরনের অভিযোগের ইঙ্গিত দিয়েছেন এবং বিষয়টি তদন্তের দাবি তুলেছেন। তবে তিনিও কোনো যাচাইযোগ্য প্রমাণ সামনে আনতে পারেননি।

অভিযোগের প্রসঙ্গে হরদীপ সিং পুরী, এস জয়শঙ্কর এবং স্মৃতি ইরানি-এর নাম ইঙ্গিতপূর্ণভাবে উল্লেখ করা হলেও তাদের বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা প্রমাণ প্রকাশ হয়নি।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এত গুরুতর অভিযোগ প্রমাণ ছাড়া প্রকাশ করা হলে তা বিভ্রান্তি সৃষ্টি করতে পারে এবং ব্যক্তিগত সম্মানহানির ঝুঁকি তৈরি করে। এখন পর্যন্ত প্রধানমন্ত্রীর দপ্তর বা শাসক দল এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।

সমগ্র ঘটনায় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে-এটি কি শুধুই ব্যক্তিগত বা রাজনৈতিক অবস্থান থেকে দেওয়া মন্তব্য, নাকি এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য রয়েছে। তবে প্রমাণ ছাড়া এমন অভিযোগ কতটা গ্রহণযোগ্য, তা নিয়েই এখন চলছে ব্যাপক বিতর্ক।