সারাবিশ্ব
সাবেক মন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা সুজিত বসু গ্রেফতার
নতুন রাজ্য সরকার গঠনের পরপরই পশ্চিমবঙ্গে ভারতের কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেফতার হয়েছেন তৃণমূল কংগ্রেস (টিএমই) নেতা সুজিত বসু।
গতকাল সোমবার (১১ মে) নিয়োগ দুর্নীতি মামলায় জেরা ও তদন্তে অসহযোগিতার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর সুজিত বসুকে সল্টলেকের দফতরে স্থানীয় সময় সকাল ১১টা থেকে দীর্ঘ ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। সেখানেই তাকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়। মঙ্গলবার সকালে তাকে বিধাননগর হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য নেওয়া হয়।
এদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে দমকলমন্ত্রী ও বিধাননগর বিধানসভার সাবেক বিধায়ক ছিলেন সুজিত বসু। এবারের নির্বাচনে বিধাননগর আসনে পরাজিত হন প্রতাপশালী এই নেতা। দমদম পৌরসভার ভাইস-চেয়ারম্যান থাকাকালীন তার তার বিরুদ্ধে পৌরসভায় কর্মী নিয়োগে বড় দুর্নীতির অভিযোগ রয়েছে।
এর আগে, গত ০১ মে সিজিও কমপ্লেক্সে ইডি দফতরে হাজিরা দিয়েছিলেন সুজিত বসু। তবে ভোট চলাকালীন সময়ে বার বার তাকে ডাকা হলেও তিনি এড়িয়ে গিয়েছিলেন।