জাতীয়

বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:৫৫ এএম

বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ
ছবি: সংগৃহীত

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি বিদেশে নিযুক্ত বাংলাদেশের সকল কূটনৈতিক মিশন, দূতাবাস, হাইকমিশন, কনস্যুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে।

শনিবার ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিভিন্ন দূতাবাসকে ফোনের মাধ্যমে এ বিশেষ নির্দেশনা জানানো হয়।

একাধিক দূতাবাস সূত্র জানিয়েছে, বিদেশে নিযুক্ত ঢাকাস্থ দূতাবাস, হাইকমিশন ও কূটনীতিকদের বাসভবনে এতোদিন রাষ্ট্রপতির ছবি টানানো ছিল। মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে সেই ছবি সরানোর নির্দেশ দিয়েছে।

ছবি সরানোর প্রক্রিয়া তদারকি করার জন্য অঞ্চলভিত্তিক একজন করে রাষ্ট্রদূতকে দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত নিশ্চিত করবেন যে, সংশ্লিষ্ট মিশনগুলো থেকে রাষ্ট্রপতির ছবি নিরাপদভাবে সরানো হয়েছে। এ নির্দেশনার ফলে বিদেশে বাংলাদেশের সকল কূটনৈতিক মিশনে আর কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের ছবি প্রদর্শিত থাকবে না।