জাতীয়

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে

ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৪ পিএম

বিমানবন্দরে আটকে দেওয়া হলো লতিফ সিদ্দিকীর ভাইকে
এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী। ছবি: সংগৃহীত

সাবেক সংসদ সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী এবং কাদের সিদ্দিকীর ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাত্রার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে শাহজালাল বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়। বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এস এম সিদ্দিকী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

আজাদ সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী বর্তমানে কারাগারে আছেন। গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় লতিফ সিদ্দিকীকে।সাবেক সংসদ সদস্য (এমপি) আব্দুল লতিফ সিদ্দিকী ও আব্দুল কাদের সিদ্দিকীর ভাই এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকীকে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক যাওয়ার সময় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে। এ সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন।

আজ শুক্রবার সকালে শাহজালাল বিমানবন্দরে তাদের আটকে দেওয়া হয়। বিমানবন্দরের একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সূত্র জানায়, এস এম সিদ্দিকী ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে আজ সকাল ১০টার ফ্লাইটে স্ত্রীসহ ব্যাংকক যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে এসেছিলেন। বিমানবন্দরের ইমিগ্রেশনে এলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা থাকায় ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়।

এস এম সিদ্দিকী ওরফে আজাদ সিদ্দিকী টাঙ্গাইলের কালিহাতি উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

আজাদ সিদ্দিকীর বড় ভাই লতিফ সিদ্দিকী বর্তমানে কারাগারে আছেন। গত সপ্তাহে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ-৭১’ নামের একটি প্ল্যাটফর্ম আয়োজিত গোলটেবিল বৈঠক থেকে তাকে আটক করা হয়। পরে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয় লতিফ সিদ্দিকীকে।