জাতীয়

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০২:৫৪ পিএম

বুধবার সন্ধ্যায় অথবা বৃহস্পতিবার তফসিল ঘোষণা: ইসি মাছউদ
নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় অথবা পরদিন বৃহস্পতিবার ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। মঙ্গলবার (৯ ডিসেম্বর) নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

ইসি মাছউদ বলেন, “তফসিল ঘোষণার জন্য ভাষণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে যেকোনো দিন। বুধবার সন্ধ্যা বা বৃহস্পতিবার—তফসিল ঘোষণা করা হবে।”

তিনি জানান, তফসিল ঘোষণার সময় রাজনৈতিক দলসহ সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হবে। আগামীকাল দুপুরে নির্বাচন কমিশন রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করতে যাবে বলেও তিনি উল্লেখ করেন।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে তিনি বলেন, “চূড়ান্ত পোস্টাল ব্যালটে নিষিদ্ধ বা স্থগিত কোনো দলের প্রতীক থাকবে না।”