জাতীয়

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪২ এএম

মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ দুপুরে
ছবি: সংগৃহীত

সরকারি ও বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল আজ রোববার (১৪ ডিসেম্বর) প্রকাশ করা হবে। দুপুরের পর যেকোনো সময় ফল প্রকাশ হতে পারে।

শনিবার (১৩ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. নাজমুল হোসেন এ তথ্য জানান। তিনি বলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের সমন্বয়ে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। খাতা মূল্যায়নের কাজ এখনও চলমান থাকায় রোববার দুপুরের পর ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে শুক্রবার সকাল ১০টা থেকে বেলা ১১টা ১৫ মিনিট পর্যন্ত দেশের ১৭টি কেন্দ্রের ৪৯টি ভেন্যুতে একযোগে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯৮ শতাংশের বেশি পরীক্ষার্থী উপস্থিত ছিলেন।