জাতীয়
ইউজিসির সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত
ছবি: সংগৃহীত
অনিবার্য কারণবশত বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সহকারী পরিচালক ও সহকারী সচিব পদে নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) ইউজিসির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউজিসির সহকারী পরিচালক/সহকারী সচিব পদে আজ নির্ধারিত নিয়োগ পরীক্ষা অনিবার্য কারণের কারণে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এতে আরও জানানো হয়, স্থগিত হওয়া নিয়োগ পরীক্ষার নতুন তারিখ ও সময়সূচি পরবর্তীতে যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
জাতীয় নিয়ে আরও পড়ুন