জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:৩৭ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তারেক রহমান–এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন।

সাক্ষাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘বাংলাদেশ ফার্স্ট’ পররাষ্ট্রনীতিকে স্বাগত জানায় চীন। একই সঙ্গে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন দেশটির প্রতিনিধি।

এর আগে রবিবার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান–এর সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় তিনি তিস্তা প্রকল্প বাস্তবায়ন নিয়ে আশাবাদ প্রকাশ করলেও বাংলাদেশের নতুন সরকারের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি। তবে চীনকে ঠেকাতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টার প্রসঙ্গে তিনি বলেন, তার দেশ এই অঞ্চলের সব মানুষের কল্যাণে কাজ করছে এবং তৃতীয় দেশের হস্তক্ষেপের সমালোচনা করেন।

বৈঠকে বাংলাদেশ–চীন দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি রোহিঙ্গা সংকট নিয়েও আলোচনা হয়। চীনের পক্ষ থেকে জানানো হয়, নতুন সরকারের সঙ্গে সমন্বয় রেখে স্থিতিশীল সরকার পরিচালনায় সহযোগিতা করতে আগ্রহী বেইজিং।