জাতীয়
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মার বিদায়ী বৈঠক
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে তিনি দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও ভারতের সম্পর্ক এগিয়ে নিতে সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে ধন্যবাদ জানান।
দুই পক্ষ বৈঠকে বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের চলমান অগ্রগতি নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। একই সঙ্গে ভবিষ্যতে এই সম্পর্ক আরও শক্তিশালী করার সম্ভাবনা নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।
বৈঠকে প্রণয় ভার্মা উল্লেখ করেন, উভয় দেশের জাতীয় উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে এবং পারস্পরিক স্বার্থ বিবেচনায় সব ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে ভারত বাংলাদেশের সঙ্গে কাজ চালিয়ে যেতে আগ্রহী।
এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান হাইকমিশনারের অবদানের প্রশংসা করেন এবং তার ভবিষ্যৎ দায়িত্বের জন্য শুভকামনা জানান।