জাতীয়

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৩:০৬ পিএম

বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাই নগর পুলিশ গ্রেপ্তার করেছে। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

রোববার (১৪ জুন) পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সহায়তায় সাবেক এই পুলিশপ্রধানকে গ্রেপ্তার করা হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, গত ১২ জুন পাঠানো এক চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে বাংলাদেশকে অবহিত করেছে।