জাতীয়

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৯ পিএম

স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, হবে সাত ধাপে
ছবি: সংগৃহীত

স্থানীয় সরকার নির্বাচনের সময়সূচি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সাত ধাপে দেশের স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে কমিশন। প্রথম ধাপে ৮০টি উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ১২ নভেম্বর।

নির্বাচন কমিশনের পরিকল্পনা অনুযায়ী, দ্বিতীয় ধাপের নির্বাচন হবে ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৭ মে।

সোমবার ১৪ সেপ্টেম্বর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মো. সানাউল্লাহ।

তিনি জানান, আইন পরিবর্তন না হলে বিদ্যমান আইন অনুযায়ীই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন আয়োজনের বিষয়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করবে নির্বাচন কমিশন।

দেশে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন, এই পাঁচ ধরনের স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কমিশনের পরিকল্পনা অনুযায়ী, শুরুতে ইউনিয়ন পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।

ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গতকাল রোববার থেকেই বৈঠকে বসেছে নির্বাচন কমিশন।