রাজনীতি

আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৫ এএম

আমরা ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি: আসিফ মাহমুদ
এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, দলটি ছায়া মন্ত্রীসভা গঠনের প্রস্তুতি শুরু করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

স্ট্যাটাসে আসিফ মাহমুদ বলেন, সম্ভাব্য ছায়া মন্ত্রীসভা সরকারের বিভিন্ন কার্যক্রম পর্যবেক্ষণ করবে এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ওয়াচডগ হিসেবে কাজ করবে।

তিনি আরও উল্লেখ করেন, দলীয় কার্যক্রমকে প্রাতিষ্ঠানিক ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

asif.jpg

উল্লেখ্য, তিনি সাবেক উপদেষ্টা এবং সর্বশেষ নির্বাচনে এনসিপির নির্বাচনী পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।