রাজনীতি
সাবেক যুবলীগ নেতা সম্রাটের ২০ বছরের কারাদণ্ড
ছবিঃ সংগৃহিত
২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার ৮৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে পৃথক দুই ধারায় ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মো. জাকারিয়া হোসেন এ রায় দেন।
সম্রাটের বিরুদ্ধে ২০১৯ সালের ১২ নভেম্বর মামলাটি করেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক জাহাঙ্গীর আলম। দুদকের এ কর্মকর্তাই মামলাটি তদন্ত করেন।
গত ২ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্য গ্রহণ শেষ হয়। অভিযোগপত্রভুক্ত ২১ জন সাক্ষীর মধ্যে ২১ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। পরে গত ৯ ফেব্রুয়ারি যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য ২৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেন আদালত।
এর আগে, অস্ত্র মামলায় সম্রাটকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়।
রাজনীতি নিয়ে আরও পড়ুন