সারাদেশ

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১২ নভেম্বর ২০২৫, ১২:০৯ পিএম

পটুয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার
ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর কলাপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল হক ও সহসভাপতি শাকিলকে পৃথক অভিযানে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাতের অভিযানকালে তারা আটক হন।

পুলিশ সূত্রে জানা যায়, রাত সাড়ে ৮টার দিকে সরকারি মোজহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজের পেছনের একটি অন্ধকার গলিতে অবস্থান করছিলেন নাজমুল হক। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এর কিছু সময় পর, রাত ১০টার দিকে কলাপট্টি খেয়াঘাট এলাকা থেকে সহসভাপতি শাকিলকেও আটক করা হয়।

কলাপাড়া থানার উপপরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানিয়েছেন, নাজমুল হকের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। উভয় নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং আইন অনুযায়ী প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হবে।

পুলিশের এই অভিযানের মাধ্যমে এলাকায় আইনশৃঙ্খলা বজায় রাখতে তাদের কঠোর পদক্ষেপ নেওয়ার বার্তাও দেওয়া হয়েছে।