সারাদেশ

টাঙ্গাইল-৪ আসনে বিএনপির জনসভায় মানুষের ঢল


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৪৫ পিএম

টাঙ্গাইল-৪ আসনে বিএনপির জনসভায় মানুষের ঢল
টাঙ্গাইল-৪ আসনে বিএনপির জনসভায় মানুষের ঢল। ছবি: ঢাকাপ্রকাশ

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষে নির্বাচনী জনসভা করেছে উপজেলা বিএনপি ও তাদের সহযোগী সংগঠন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড চত্বরে এই জনসভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মো. লুৎফর রহমান মতিন। 

এর আগে দুপুর জনসভায় উপজেলার ইউনিয়নের নেতাকর্মী দলে দলে জনসভাস্থলে সমবেত হন এবং মুহুর্তেই মানুষের ঢল নেমে যায়। পরে বিকাল ৪ টা থেকে অতিথিরা বক্তব্য রাখেন।

প্রধান অতিথি ও বিএনপির মনোনীত প্রার্থী মো. লুৎফর রহমান মতিন বলেন- ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তিনি কালিহাতীবাসীকে সেবা করে যাবেন এবং সুখে-দুঃখে পাশে থাকবেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি শুকুর মাহমুদ, মালয়েশিয়া বিএনপির সভাপতি বাদললুর রহমান বাদল, এলেঙ্গা পৌরসভার সাবেক মেয়র সাফি খান প্রমুখ।