সারাদেশ
কিশোরগঞ্জে বাস-পিকআপ সংঘর্ষে নিহত ৩, ছয় গরুর প্রাণহানি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাস ও গরুবোঝাই পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। পাশাপাশি পিকআপে থাকা ছয়টি গরুও মারা গেছে।
সোমবার (৬ জুলাই) বেলা সোয়া তিনটার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের সুখিয়াবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নরসিংদীর শিবপুর উপজেলার পুন্দাইল গ্রামের আবু সাঈদের ছেলে বিল্লাল (৩৫), একই গ্রামের আব্দুস সোবহানের ছেলে খুরশিদ (৬০) এবং পিকআপ ভ্যানচালক খোকন (৩৯)। আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে কিশোরগঞ্জগামী যাত্রীবাহী বাস অনন্যা ক্লাসিকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গরুবোঝাই একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালকসহ তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ছাড়া পিকআপ ভ্যানে থাকা ছয়টি গরুও ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ও পাকুন্দিয়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানান, বাস ও পিকআপের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন এবং কয়েকটি গরু মা