সারাদেশ

খুলনায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১০:১৯ এএম

খুলনায় বাড়িতে ঢুকে যুবককে ছুরিকাঘাতে হত্যা
ছবি: সংগৃহীত

খুলনা নগরীতে বাড়িতে ঢুকে এক যুবককে ছুরি মেরে হত্যা করা হয়েছে।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে নগরীর সবুজবাগ এলাকায় এ ঘটনা ঘটে বলে সোনাডাঙ্গা মডেল থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান।

নিহত মনোয়ার হোসেন টগর (২৭) ওই এলাকার বাসিন্দা জামাল হাওলাদারের ছেলে। পেশায় তিনি একজন রঙের ঠিকাদার ছিলেন।

পুলিশ জানায়, রাতে তিনজন যুবক টগরের বাড়িতে যায়। টগরের বাবা দরজা খুলে দিলে, তারা নিজেদের পূর্বপরিচিত দাবি করে ঘরে ঢোকেন। এরপর কিছু বোঝার আগেই টগরের বুকের ডান পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়।

বাড়ির লোকজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা পূর্বপরিচিত। বিষয়টি তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।