সারাদেশ

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ককটেল, অস্ত্র ও হরিণের চামড়াসহ গ্রেপ্তার ৩


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ০৩:২৮ পিএম

চুয়াডাঙ্গায় যৌথবাহিনীর অভিযানে ককটেল, অস্ত্র ও হরিণের চামড়াসহ গ্রেপ্তার ৩
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় যৌথবাহিনী পরিচালিত অভিযানে ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও হরিণের চামড়াসহ তিনজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ একটি ইউনিট শুক্রবার (২৮ নভেম্বর) সকালে এলাকায় এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২টি ককটেল বোমা, ৭টি দেশীয় ধারালো অস্ত্র, ৩টি ফালা, ১টি হরিণের চামড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আলমডাঙ্গার ছত্রপাড়া এলাকার সাবেক ইউনিয়ন বিএনপি সেক্রেটারি আব্দুল হান্নানও রয়েছেন বলে জানা গেছে।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলছে।