সারাদেশ
খুলনায় নামাজরে সময় মসজিদে ঢুকে দুই মুসল্লিকে গুলি, আহত একজনকে ঢাকায় স্থানান্তর
ছবি: সংগৃহীত
খুলনার একটি মসজিদে ঢুকে দুর্বৃত্তদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার (১৪ জুন) ফজরের নামাজের পর দৌলতপুর এলাকার ওজোপাডিকো জামে মসজিদে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নামাজ শেষে মসজিদ কমিটির সেক্রেটারি ও ব্যবসায়ী লোকমান হাকিম এবং স্থানীয় বাসিন্দা আলম শেখ কোরআন তিলাওয়াত করছিলেন। এ সময় কয়েকজন সশস্ত্র ব্যক্তি মসজিদে প্রবেশ করে হঠাৎ গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হন লোকমান ও আলম।
পরে আহতদের দ্রুত উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য লোকমান হাকিমকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন