সারাদেশ

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা গ্রেপ্তার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ০৬:৪৩ পিএম

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেত্রী জেসমিন আরা রুমা গ্রেপ্তার
জেসমিন আরা রুমা। ছবি: সংগৃহীত

ময়মনসিংহে নিষিদ্ধ ঘোষিত সংগঠন কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি জেসমিন আরা রুমা (২৭)-কে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সোমবার (৩ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে নগরীর মালগুদাম এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রুমাকে গ্রেপ্তার করা হয়। সম্প্রতি ছাত্র–জনতার আন্দোলনে সংঘটিত স্বশস্ত্র হামলার মামলায় তাকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে।

জেসমিন আরা রুমা নগরীর মালগুদাম এলাকার অবসরপ্রাপ্ত রেলকর্মচারী আবু তাহেলের মেয়ে। তার স্বামী সুলতান মাহমুদ একজন টেক্সটাইল ইঞ্জিনিয়ার বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম রুমার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, “বিগত ছাত্র–জনতার আন্দোলনে সংঘটিত স্বশস্ত্র হামলার মামলায় জেসমিন আরা রুমাকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”