সারাদেশ

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১০:৫৬ পিএম

বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী
বাবরের আসনে স্বতন্ত্র প্রার্থী হলেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। ছবি: সংগৃহীত

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন তার স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন লুৎফুজ্জামান বাবর। এর কিছুক্ষণ পর বিকেল সাড়ে ৪টার দিকে তাহমিনা জামান শ্রাবণীর পক্ষে মনোনয়নপত্র দাখিল করেন বাবরের ব্যক্তিগত সহকারী মির্জা হায়দার আলী।

নেত্রকোনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। উল্লেখ্য, ২০১৮ সালের নির্বাচনে তাহমিনা জামান শ্রাবণী উল্লেখযোগ্য ভোট পেয়েছিলেন।

এই আসনে এবার মোট তিনজন নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাহমিনা জামান শ্রাবণী ছাড়াও অন্য দুজন নারী প্রার্থী হলেন সিপিবির জলি তালুকদার এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির চম্পা রানী সরকার।

নেত্রকোনা-৪ আসনের অন্যান্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ময়মনসিংহ মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক মো. আল হেলাল এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ মাওলানা মোখলেছুর রহমান।