সারাদেশ

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ১০:৩৭ এএম

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ
ছবিঃ সংগৃহিত

ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দেশটিতে সরকারি ছুটি থাকায় যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আজ সোমবার বন্ধ রয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম ও পাসপোর্টধারী যাতায়াত স্বাভাবিক আছে।

সোমবার (২৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) শামিম হোসেন। 

তিনি বলেন, ‘ভারতের প্রজাতন্ত্র দিবসের কারণে ছুটি থাকায় আজ আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

তবে বেনাপোল বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার সকাল থেকে আবারও দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।’

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন (ওসি) শাখাওয়াত হোসেন বলেন, বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী যাতায়াত স্বাভাবিক রয়েছে।