সারাদেশ

চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের বিজয়ী প্রার্থী


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:০৪ পিএম

চুয়াডাঙ্গায় বিএনপি প্রার্থীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের বিজয়ী প্রার্থী
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গা-১ আসনের বিএনপির প্রার্থীর বাড়িতে গেলেন জামায়াতের বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল। এ সময় উভয়ে শুভেচ্ছা ও কুশল বিনিময় করে মিষ্টিমুখও করেন।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় শরীফুজ্জামানের চুয়াডাঙ্গা শহরের বাড়িতে উপস্থিত হন জামায়াতের বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল। এ সময় শুভেচ্ছা বিনিময় এবং উভয়ের মিষ্টিমুখের মধ্য দিয়ে তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়।

উভয়পক্ষ এলাকার উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও গণমানুষের কল্যাণে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বিজয়ী প্রার্থী মাসুদ পারভেজ রাসেল বলেন, প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনের অংশ হলেও এলাকার উন্নয়ন সবার ওপরে। দলমত নির্বিশেষে চুয়াডাঙ্গার উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে আগ্রহী তিনি। নিকটতম প্রতিদ্বন্দ্বী শরীফুজ্জামান শরীফও সহযোগিতার আশ্বাস দেন।