সারাদেশ
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় লরিভর্তি তেল আটক
চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর-কয়রাডাঙ্গা এলাকায় গভীর রাতে লরিভর্তি তেলের ব্যারেল নামানোর সময় হাতেনাতে আটক করেছে পুলিশ।
সোমবার (২৯ মার্চ) দিবাগত রাত তিনটার দিকে খাদিমপুর থেকে কয়রাডাঙ্গা সড়কে বিপুল পরিমাণ পেট্রোল খালাস করা হচ্ছিল। ট্যাংক লরি থেকে ড্রামে ভরে তোলা হচ্ছিল ট্রলিতে। খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তেলসহ সংশ্লিষ্টদের আটক করে হেফাজতে নেয়। মোট আটটি ব্যারেলে প্রায় ১,৭০০ লিটার পেট্রোল রয়েছে বলে জানা গেছে। চুয়াডাঙ্গার দৌলতদিয়াড় এলাকা থেকে তেলবাহী গাড়িটি খাদিমপুরে আসে বলে পুলিশ জানিয়েছে।
আটক তেলের মধ্যে আটটি ব্যারেলে প্রায় ১,৭০০ লিটার পেট্রোল রয়েছে এবং ট্যাংক লরিতে আরও প্রায় ৭,৪০০ লিটার তেল আছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাণী ইসরায়েল বলেন, আটক তেলভর্তি ট্যাংক লরিটি বর্তমানে থানায় রয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।