সারাদেশ

গাইবান্ধায় অতিরিক্ত মদ্যপানে নিহত ১


প্রতিনিধি, গাইবান্ধা
প্রকাশ: ০৭ জুন ২০২৬, ০৭:০৬ পিএম

গাইবান্ধায় অতিরিক্ত মদ্যপানে নিহত ১
ছবিঃ ঢাকা প্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অতিরিক্ত মদ্যপানে সোহাগ মন্ডল নামে এক যুবক মারা গেছে। 

গত শনিবার (০৬ জুন) দিবাগত রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় মজিবর রহমান ও সৈকত মন্ডল নামের আরো ২ জন  অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোহাগ গোবিন্দগঞ্জ উপজেলার সাপমারা ইউনিয়নের তরফ কামাল গ্রামের মৃত সামসুল মন্ডলের পুত্র।

পারিবারিক সুত্রে জানা গেছে, শনিবার রাতে দেশী মদ পান করে সোহাগ, সৈকত ও মজিবর অসুস্থ হয়। তাদের রাতেই শজিমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার সকাল সাড়ে ৭টার দিকে সোহাগ মারা যায়।   

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন কুমার সরকার বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।