সারাদেশ

গাজীপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬, ০৭:০৬ পিএম

গাজীপুরে নাশকতা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেফতার
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে নিয়ামুল হাসান নাহিদ (১৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

আজ সোমবার (২৭ জুলাই) ভোররাতে সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।  

গ্রেফতারকৃত নিয়ামুল হাসান নাহিদ গাজীপুর সিটি করপোরেশনের ৫১নং ওয়ার্ড ছাত্রলীগের সহ-সভাপতি।

পুলিশ জানায়, টঙ্গীর সাতাইশ চৌরাস্তা ধরপাড়া এলাকায় ছাত্রলীগ নেতা নিয়ামুল হাসান নাহিদ অবস্থান করছেন- এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। 

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, ভোরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতা নাহিদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে নাশকতা চেষ্টার অভিযোগ ছিল। থানায় মামলা দায়ের শেষে সোমবার দুপুরে তাকে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।