সারাদেশ

আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু


প্রতিনিধি, নওগাঁ
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৬, ০৫:৪৪ পিএম

আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেসের ধাক্কায় যুবকের মৃত্যু
ছবিঃ ঢাকা প্রকাশ

নওগাঁর আত্রাইয়ে তিতুমীর এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ইলিয়াস (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার শাহাগোলা রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইলিয়াস শাহাগোলা ইউনিয়নের চাপড়া গ্রামের লেবু মিয়ার ছেলে। 

সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দুলাল উদ্দিন জানান, সান্তাহার থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি শাহাগোলা স্টেশন এলাকা অতিক্রম করার সময় ইলিয়াস ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের পরিবারের সদস্যরা থানায় আসেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
 
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।