সারাদেশ

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৮ পিএম

চার মাসে কুরআনের হাফেজ ৮ বছরের সাজিদ
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ফুলপুর পৌরএলাকার আমুয়াকান্দা বাজার মসজিদ মাদ্রাসা থেকে মাত্র চার মাসে ৩০ পারা কুরআনের হিফজ সম্পন্ন করেছেন আট বছর বয়সি মো. সাজিদুর রহমান সাজিদ।

৭ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে হাফেজ সাজিদুর রহমান সাজিদকে ফুলেল শুভেচ্ছা জানান মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্যরা।

সাজিদ ফুলপুর উপজেলার রহিমগঞ্জ ইউনিয়নের ধন্তা গ্রামের আনিছুর রহমানের ছেলে। তিনি এ বছরের এপ্রিলে এ মাদ্রাসার হিফজ শাখায় ভর্তি হন। অসুস্থতার কারণে বেশ কিছুদিন অনুপস্থিত ছিলেন।

চার মাসে ৩০ পারা কুরআনের হিফজ সম্পন্ন করায় সাজিদ সর্ব মহলের প্রসংশায় ভাসছেন।