সারাদেশ
নওগাঁয় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে যুবদলের মিছিল ও সমাবেশ
সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে শহরের কেডির মোড়স্থ দলীয় কার্যালয় থেকে যুবদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাজের মোড়ে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তার, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একেএম রওশন উল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান মোস্তাকিম আহমেদ নিপু, রুবেল হোসেন, ময়নুল হক লিটন, রুহিনুল ইসলাম এবং নাসিম ইকবাল প্রমুখ।
এ সময় জেলা যুবদল ও এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে সন্ত্রাসী ও নৈরাজ্য সৃষ্টিকারীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।