সারাদেশ
হাজারো ডিসেম্বর যাবে, শেখ হাসিনা আর ফিরবেন না: রাশেদ খাঁন
হাজারো ডিসেম্বর চলে যাবে, কিন্তু শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ শহরের কালীবাড়ী মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, আওয়ামী লীগ অন্যায় করেছে এবং গণহত্যা চালিয়েছে। দলটির আর বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সুযোগ নেই। ৫ আগস্ট বাংলাদেশের সাধারণ জনগণ আওয়ামী লীগকে বিদায় জানিয়েছে। সেই আওয়ামী লীগকে এ দেশের জনগণ আর কখনো স্বাগত জানাতে পারে না।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন, এটা পাগলেও বিশ্বাস করবে না। হাজারো ডিসেম্বর চলে যাবে, কিন্তু শেখ হাসিনা আর বাংলাদেশে ফিরবেন না।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তবিবুর রহমান মিনি, সাবেক যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম, ইলিয়াস রহমান মিঠু ও ইসরাইল হোসেন জীবনসহ স্থানীয় নেতারা।