সারাদেশ
গোবিন্দগঞ্জে ছাত্রদলের ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছাত্রদলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথায় অবস্থিত এআর প্লাস কমিউনিটি সেন্টারে এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় উপজেলা, পৌরসভা, সরকারি কলেজ, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা, বিভিন্ন কলেজ ও উপজেলার ১৭টি ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলামিন রনির সভাপতিত্বে এবং সদস্য সচিব মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু এবং সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন।
এসময় আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোস্তাকিন আল মামুন পিয়াল, ছাত্রদল মনোনীত জাকসু ভিপি প্রার্থী শেখ সাদী, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি শেখ শাকির ইবনে শাইখ রিচি, কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ ছাত্রদলের সদস্য আবু হাসান মুন্না, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রাজিবুল আলম রনি, সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, যুগ্ম সম্পাদক ওয়ালিদ শাকিল, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোবিন্দ কুমার দাস, যুগ্ম আহ্বায়ক আমিরুল ইসলাম আপেল, গাইবান্ধা সরকারি কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জুয়েল আহমেদ, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধান, সাধারণ সম্পাদক কৌশিক হাসান, মহিমাগঞ্জ রাজনৈতিক থানা ছাত্রদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
কর্মশালায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আগামী দিনের রাষ্ট্র সংস্কার ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরা হয়।
বক্তারা বলেন, সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, নেতাকর্মীদের আদর্শিকভাবে প্রস্তুত করা এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।