সারাদেশ
গোবিন্দগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত
“জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালন, উন্নত পল্লী সমৃদ্ধ দেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম কায়সার লিংকন। উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে এবং এনামুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তামজিদ ইরাম খান, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সামাদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিনসহ আরও অনেকে।
এ সময় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।