সারাদেশ

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৬, ০৯:৩৫ পিএম

গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস
গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার নিষিদ্ধ জাল জব্দ, আগুনে ধ্বংস। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাছ ধরার জাল জব্দ করা হয়েছে। বুধবার বিকেল ৫টার দিকে উপজেলার গোলাপবাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি গোডাউন থেকে প্রায় একশ’টি চায়না দুয়ারি ও সত্তর পিস কারেন্ট জাল উদ্ধার করা হয়।

জব্দ করা জালগুলোর আনুমানিক বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা বলে জানা গেছে।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মিজানুর রহমানসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে জব্দ করা অবৈধ জালগুলো উপজেলা চত্বরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।