সারাদেশ
গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করায় সাবেক ছাত্রলীগ নেতা লাবিব গ্রেফতার
ছাত্রলীগ নেতা লাবিব। ছবি: ঢাকাপ্রকাশ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল করার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা লাবিব হাসানকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে। লাবিব হাসান তালুককানুপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সমসপাড়া গ্রামের লুৎফর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গত ১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যা দিবস উপলক্ষে কাটাখালি বালুয়া এলাকায় একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন তিনি। এ ঘটনায় একই রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক বলেন, শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন