খেলা
মুখ ঢেকে কথা প্রথম ফুটবলার হিসেবে বলায় লাল কার্ড দেখলেন মিগেল আলমিরন
চলমান বিশ্বকাপে খেলোয়াড়দের মধ্যে মাঠে কথোপকথন বা তর্ক-বিতর্কের সময় মুখ ঢেকে কথা বলা—যাতে ‘লিপ রিডিং’ করে প্রতিপক্ষ বা রেফারি কিছু বুঝতে না পারে—এমন দৃশ্য দীর্ঘদিনের পরিচিত। তবে এবারের বিশ্বকাপে এই অভ্যাসের ওপর কঠোর অবস্থান নিয়েছে ফিফা। নতুন নিয়ম অনুযায়ী, মুখ ঢেকে গোপনে কথা বলার চেষ্টা করলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হচ্ছে এবং সর্বোচ্চ শাস্তি হিসেবে লাল কার্ড দেখানোর বিধান রাখা হয়েছে।
এই নতুন নিয়মেরই শিকার হয়েছেন প্যারাগুয়ের তারকা ফুটবলার মিগেল আলমিরন। তুরস্কের বিপক্ষে ম্যাচে তিনি এক প্রতিপক্ষ খেলোয়াড়কে কিছু বলার সময় হাত দিয়ে মুখ ঢেকে রাখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে নজরে আসে তুরস্কের খেলোয়াড়দের, যারা রেফারির কাছে অভিযোগ জানান।
এরপর ম্যাচ কর্মকর্তারা ঘটনাটি পর্যালোচনা করে এটিকে শৃঙ্খলাভঙ্গের গুরুতর উদাহরণ হিসেবে বিবেচনা করেন এবং আলমিরনকে সরাসরি লাল কার্ড দেখান। এতে গুরুত্বপূর্ণ মুহূর্তে ১০ জনের দলে পরিণত হয় প্যারাগুয়ে।
ম্যাচের ধারাভাষ্যকাররা ঘটনাটিকে “অবিশ্বাস্য” বলে উল্লেখ করেন। তবে শাস্তির পরও ম্যাচে প্রথমার্ধ শেষে প্যারাগুয়ে এক গোলের লিড ধরে রাখে।
অন্যদিকে ম্যাচের শুরুতেই ইতিহাস গড়েন প্যারাগুয়ের মাতিয়াস গালারজা। মাত্র ৬৫ সেকেন্ডে গোল করে তিনি চলমান আসরের দ্রুততম গোলের রেকর্ড গড়েন। এই ম্যাচে প্যারাগুয়ের কোচকেও হলুদ কার্ড দেখানো হয়, ফলে পুরো ম্যাচজুড়ে উত্তেজনা ছড়ায়।