রাজধানী

ডেমরায় থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড উদ্ধার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৪:২৬ পিএম

ডেমরায় থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড উদ্ধার
ছবিঃ সংগৃহিত

রাজধানীর ডেমরায় র‍্যাব-১০ এর (সিপিসি-১ যাত্রাবাড়ী ক্যাম্প) অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৫টি গ্রেনেড উদ্ধার করা হয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। পরে গ্রেনেডগুলো ডেমরা থানায় হস্তান্তর করা হয়। 

র‍্যাব-১০ এর সদস্যরা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে থানা থেকে লুট হওয়া পাঁচটি গ্রেনেড পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এগুলো ধাতব লিভারযুক্ত  অবিস্ফোরিত গ্রেনেড সদৃশ বস্তু। শুক্রবার রাতে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপাড়া পূর্ব গ্রাম টিম্বার নামে একটি স্ব-মিল স’ মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে গ্রেনেডগুলো উদ্ধার করে। 

ডেমরা থানার ওসি তাইফুর রহমান মির্জা বলেন, ডেমরা-রামপুরা সড়ক সংলগ্ন স-মিলের বিপরীতে ড্রেনের পাশ থেকে গ্রেনেড উদ্ধার করা হয়েছে। এসব গ্রেনেড আদালতের নির্দেশ নিয়ে ধ্বংস করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।