রাজধানী

রাজধানীতে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১০:২৫ পিএম

রাজধানীতে ৮ হাজার ২০০ পিস ইয়াবাসহ ২ রোহিঙ্গা গ্রেফতার
ছবি: সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই রোহিঙ্গাকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। শনিবার পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জুবায়ের (২৯) ও মো. হেদায়েতুল্লাহ (২২)। তারা দু’জনই কক্সবাজারের টেকনাফ লেদা ক্যাম্পের বাসিন্দা।

ডিএনসি ঢাকা মেট্রো (উত্তর) কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি) শামীম আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ হাজার ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছে, তারা বিভিন্ন সময় কক্সবাজারের টেকনাফ এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে পাচার করত।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে ডিএনসি।