সারাদেশ

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জামায়াতের লংমার্চের গাড়ি, আহত বেশ কয়েকজন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০২ পিএম

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জামায়াতের লংমার্চের গাড়ি, আহত বেশ কয়েকজন
ছবি: সংগৃহীত

১১ দলীয় ঐক্যের ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চে যোগ দিতে আসার পথে ঝিনাইদহের মহেশপুর উপজেলার একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে বাসে থাকা বেশ কয়েকজন আহত হয়েছেন।

শনিবার ৩১ অক্টোবর সকালে কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ৭ দফা দাবিতে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে ঢাকা, খুলনা ও কুষ্টিয়ামুখী লংমার্চের আয়োজন করা হয়। সকালে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেট থেকে লংমার্চ শুরু হয়।

এদিকে, মহেশপুর উপজেলার ১১ নম্বর মান্দারবাড়িয়া ইউনিয়ন থেকে লংমার্চে যোগ দিতে আসা একটি বাস কালীগঞ্জ থেকে কোটচাঁদপুর সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।

এতে বাসে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তবে আহতদের সুনির্দিষ্ট সংখ্যা ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।