সারাবিশ্ব

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি


সারাবিশ্ব ডেস্ক
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২৬, ০৯:৩৭ পিএম

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সেই চেষ্টা করছে সরকার: মোদি
ছবি: সংগৃহীত

পশ্চিম এশিয়ায় চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব বিশ্বজুড়ে জ্বালানি ও সারের সংকট তৈরি করেছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারতের বিরোধীরা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

শুক্রবার ৩০ অক্টোবর গুজরাটের বনাসকাঁঠায় এক জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব অভিযোগ করেন।

নরেন্দ্র মোদি বলেন, পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ যাতে ভারতে না লাগে, সে জন্য তার সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিরোধীরা এ নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র করছে।

মোদি আরও অভিযোগ করেন, তার সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে বিরোধীরা সক্রিয় রয়েছে। দেশের সংকটময় পরিস্থিতিতে কিছু মানুষ আনন্দ প্রকাশ করে বলেও মন্তব্য করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, এর সাম্প্রতিক উদাহরণ ইরানের যুদ্ধ পরিস্থিতি। এমন পরিস্থিতিতে ভারত ঐক্যবদ্ধভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করছে। কিন্তু একটি পক্ষ ভুয়া তথ্য ছড়িয়ে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে। কৃষকদের সারের বিষয়েও ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

মোদির ভাষ্য, এসব কর্মকাণ্ডের পেছনে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

সূত্র: আনন্দবাজার।