ক্যারিয়ার
ঢাকাপ্রকাশে সাব-এডিটর পদে চাকরির সুযোগ
ঢাকাপ্রকাশের সঙ্গে কাজ করার সুবর্ণ সুযোগ। সাব-এডিটর পদে ২ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী চাকরি প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১৫ জানুয়ারি।
পদের নাম: সাব-এডিটর (নিউজরুম)।
পদ সংখ্যা: ২ জন।
কর্মস্থল: ঢাকা, কাওরান বাজার।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
* কমপক্ষে স্নাতক পাস থাকতে হবে।
* অনলাইন সাংবাদিকতা, সংবাদ লেখা, সম্পাদনা, সংবাদ বিশ্লেষণ এবং অন্যান্য কাজে দক্ষ হতে হবে।
* সংশ্লিষ্ট কাজে ১ থেকে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
* শুদ্ধ এবং দ্রুত বাংলা টাইপ করার অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদনের নিয়ম: আগ্রহীদের সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে hr@dhakaprokash24.com- এই ই-মেইল ঠিকানায় সিভি পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জানুয়ারি ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
