শিক্ষা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৫৮ পিএম

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগস্ট) অন্তর্বর্তী প্রশাসনের প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষার্থীরা নিজেদের ফলাফল জানতে পারবেন ওয়েবসাইটে: https://dcuadmission.org

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ফলাফলে কোনো অসঙ্গতি ধরা পড়লে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সংশোধন বা এমনকি ফলাফল বাতিল করার ক্ষমতা রাখে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সাবজেক্ট ও কলেজ চয়েস কার্যক্রম শুরু হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে মোট আসন সংখ্যা ১১,১৫০টি। এর বিপরীতে গত ২২ আগস্ট কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৩ আগস্ট বিজ্ঞান ইউনিট ও ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আসন বণ্টন অনুযায়ী, ঢাকা কলেজে কেবল ছাত্র, আর ইডেন ও বদরুন্নেসা কলেজে কেবল ছাত্রী ভর্তি হবে। অন্য চার কলেজে ছাত্র-ছাত্রী উভয়েই ভর্তি হতে পারবে। পাশাপাশি মুক্তিযোদ্ধা সন্তান, উপজাতি, প্রতিবন্ধী, হরিজন-দলিত, ক্রীড়াবিদ ও হিজড়া কোটার প্রার্থীদেরও ন্যূনতম পাস নম্বর অর্জন বাধ্যতামূলক।