শিক্ষা

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন অন্য পরীক্ষা না রাখার নির্দেশ
ছবি: সংগৃহীত

আগামী ২ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দিন কোনো ধরনের অতিরিক্ত পরীক্ষা না রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজস্ব খাতভুক্ত সহকারী শিক্ষক পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সব শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরীক্ষা না রাখার জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে পত্র পাওয়া গেছে।

এ অবস্থায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার দিন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন দপ্তর বা সংস্থার সব শিক্ষা প্রতিষ্ঠান প্রধানকে পরীক্ষা না রাখার নির্দেশ দেওয়া হলো।