শিক্ষা
দেশের সকল মাদ্রাসা টানা দেড় মাসের ছুটি
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও ধর্মীয় ও জাতীয় দিবসগুলোকে সামনে রেখে দেশের সব মাদ্রাসা টানা ৪৬ দিনের ছুটিতে যাচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা শিক্ষা অধিদপ্তরের গত ২০ জানুয়ারি প্রকাশিত ছুটির তালিকা অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচনের কারণে সাধারণ ছুটি থাকবে। এরপর ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্র ও শনিবার, এরপর ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হবে রমজানের ছুটি।
ছুটির তালিকায় আরও রয়েছে গুরুত্বপূর্ণ দিবস ও উৎসব:
২১ ফেব্রুয়ারি: শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ: শবেকদর, ২০ মার্চ: জুমাতুল বিদা, ২১ মার্চ: ঈদুল ফিতর, ২৬ মার্চ: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, ২৭-২৮ মার্চ: শুক্র ও শনিবার।
এ অনুযায়ী, সাধারণ মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ২৯ মার্চ থেকে শ্রেণি কার্যক্রম পুনরায় শুরু করবে।
কওমী মাদ্রাসাগুলো ইতিমধ্যেই নির্বাচনের কারণে ছুটি শুরু করেছে। তারা রমজানের প্রায় পাঁচ থেকে ছয় দিন পর পুনরায় খোলা শুরু করবে, সেই সময় ভর্তিযুদ্ধও শুরু হবে।