শিক্ষা

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই 


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০২৬, ১০:২৪ এএম

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাই 
ছবিঃ সংগৃহীত

বন্যার কারণে স্থগিত চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ৫ জেলার পরীক্ষা আগামী ২৭ জুলাই শুরু হবে। 

গতকাল বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সূত্র দেশের একটি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থগিত পরীক্ষাগুলোর নতুন সময়সূচি তৈরি করা হবে। সে অনুযায়ী বোর্ডটির অধীন ৫ জেলায় পরীক্ষা নেওয়া হবে। শিগগির এ সূচি প্রকাশ করা হবে।