পরিবেশ-জলবায়ু
দুই দিন ভারী বৃষ্টির শঙ্কা, নদীর পানি বাড়তে পারে ৪ বিভাগে
ছবি: সংগৃহীত
দুর্গাপূজার সরকারি ছুটির সময় সারাদেশে বৃষ্টিপাতের শঙ্কা তৈরি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বুধবার (১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার পর্যন্ত ঢাকাসহ দেশের আট বিভাগে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
বিশেষ করে বিজয়া দশমীর দিন (বৃহস্পতিবার) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় হালকা থেকে ভারী বর্ষণ হতে পারে।
এদিকে, বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে—এই বৃষ্টির কারণে চট্টগ্রাম, সিলেট, রংপুর ও রাজশাহী বিভাগের নদীর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িক প্লাবনের শঙ্কাও রয়েছে।
পরিবেশ-জলবায়ু নিয়ে আরও পড়ুন